২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় প্রতিমা ভাংচুর, আটক ৩

ভোলার লালমোহন উপজেলার একটি মন্দিরে প্রতিমা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2013, 11:32 AM

Updated : 25 Apr 2022, 06:52 PM

শনিবার মধ্যরাতে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ গ্রামের একটি মন্দিরে তিনটি প্রতিমা ভাংচুর করে দুর্বৃত্তরা।

রাতেই থানায় মামলার পর রোববার সকালে এ অভিযোগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।

এরা হলেন, রায়চাঁদ বাজারের মমতাজ উদ্দিনের ছেলে আব্দুল বাসেদ, একই এলাকার মৃত শহিদুল্লার ছেলে মামুন ও মৃত হারিস আহমদের ছেলে নুরুন্নবী।

মন্দির কর্তৃপক্ষের বরাত দিয়ে লালমোহন থানার ওসি খোন্দকার মিজানুর রহমান জানান, রায়চাঁদ বাজারের ৬ নম্বর ওয়ার্ডের ঠাকুরবাড়ি সার্বজনীন দুর্গামন্দিরে এ ঘটনা ঘটে।

ঘটনার পর পরই পুলিশ মন্দির পরিদর্শন করেছে। পুলিশ তিনজনকে আটক  করেছে।

আটক নুরন্নবীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।