বরিশালে অর্ধেক কাউন্সিলর বিএনপির
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ৩০টি ওয়ার্ডে কাউন্সিলরের মধ্যে ১৭ জনই বিএনপির।
রিটার্নিং অফিসার মো. মুজিবুর রহমান শনিবার রাতেই নির্বাচিত কাউন্সিলরদের নাম ঘোষণা করেন।
ঘোষিত ফলাফলে আওয়ামী লীগ সমর্থিতরা জয়ী হয়েছেন ৯টি ওয়ার্ডে। এছাড়া রয়েছেন জাপা ও জামায়াতে ইসলামীর একজন করে এবং নির্দলীয় দুজন।
তবে মহিলাদের জন্য সংরক্ষিত ১০টির মধ্যে পাঁচটিতে জয় পেয়েছেন আওয়ামী লীগ সমর্থিতরা। চারটিতে জয় পেয়েছে বিএনপি। এছাড়া একটিতে নির্দলীয়।
বিএনপি সমর্থিত নির্বাচিতরা হলেন: ওয়ার্ড-১. সৈয়দ সাইদুর হাসান মামুন, ওয়ার্ড-৪ ইউনুছ মিয়া, ওয়ার্ড-৫ মাইনুল হক, ওয়ার্ড-৬ হাবিবুর রহমান টিপু, ওয়ার্ড-৭ সৈয়দ আকবর, ওয়ার্ড-৮ সেলিম হাওলাদার, ওয়ার্ড-৯ হারুন অর রশিদ, ওয়ার্ড-১২ কেএম শহীদুল্লাহ, ওয়ার্ড-১৫ সৈয়দ জাকির হোসেন জেলাল, ওয়ার্ড-১৮ মীর জাহিদুল কবীর, ওয়ার্ড-২১ আলতাফ মাহমুদ সিকদার, ওয়ার্ড-২৪ ফিরোজ আহম্মেদ, ওয়ার্ড-২৫ জিয়াউদ্দিন সিকদার, ওয়ার্ড-২৬ ফরিদ হোসেন, ওয়ার্ড-২৮ হুমায়ুন কবীর, ওয়ার্ড-২৯ কাজী মনিরুল ইসলাম ও ওয়ার্ড-৩০ খায়রুল মামুন শাহীন।
আওয়ামী লীগ সমর্থিতরা হলেন: ওয়ার্ড-১০ জয়নাল আবেদীন হাওলাদার, ওয়ার্ড-১১ মজিবর রহমান, ওয়ার্ড-১৩ মেহেদী পারভেজ খান, ওয়ার্ড-১৬ মোশারফ আলী খান বাদশা, ওয়ার্ড-১৭ আক্তারুজ্জামান হিরু, ওয়ার্ড-১৯ গাজী নাইমুল ইসলাম লিটু, ওয়ার্ড-২০ এসএম জাকির হোসেন, ওয়ার্ড-২২ শহিদুল ইসলাম তালুকদার এবং ওয়ার্ড-২৩ রেজাউল চৌধুরী রেজভী।
এছাড়া ২নং ওয়ার্ডে জাপার একেএম মুরতজা আবেদীন এবং ১৪নং ওয়ার্ডে জামায়াতের সালাউদ্দিন মাসুম জয়ী হন।
নির্দলীয় দুজন হলেন ৩নং ওয়ার্ডের সৈয়দ হাবিবুর রহমান ফারুক ও ২৭নং ওয়ার্ডে নুরুল ইসলাম।
বিএনপি সমর্থিত সংরক্ষিত এলাকার মহিলা কাউন্সিলররা হলেন ১নং এলাকায় শরীফ তাছলিম কালাম পলি, ২নং এলাকায় এলাকার জাহানারা বেগম, ৯নং এলাকায় সেলিনা বেগম এবং ১০নং এলাকায় রাশিদা পারভিন।
আওয়ামী লীগ সমর্থিতরা হলেন ৩নং এলাকায় কোহিনুর বেগম, ৪নং এলাকায় কামসুদা বেগম মিতু, ৫নং এলাকায় কামরুন্নাহার রোজী, ৭নং এলাকায় সালমা আক্তার শিলা এবং ৮নং এলাকায় রেশমী বেগম।
একমাত্র নির্দলীয় প্রার্থী হিসেবে জয় পেয়েছেন ৬নং এলাকার ইসরাত আমান।
