২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেককে মিষ্টিমুখ করালেন মনি

খুলনায় পরাজিত তালুকদার আব্দুল খালেককে মিষ্টিমুখ করালেন নবনির্বাচিত মেয়র মনিরুজ্জামান মনি।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2013, 08:03 AM

Updated : 25 Apr 2022, 06:52 PM

রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নগরের গগনবাবু রোডে খালেকের বাসায় ফুল ও মিষ্টি নিয়ে যান মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গণতান্ত্রিক রীতি অনুযায়ী এবং শ্রদ্ধাবোধের জায়গা থেকে তিনি তালুকদার আব্দুল খালেকের বাসায় গিয়েছেন।

এছাড়া তার এ জয় নগরবাসীকে উৎসর্গ করেন মনি।

মেয়র মনিরুজ্জামান মনিকে অভিনন্দন জানিয়ে খুলনার অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তালুকদার আব্দুল খালেক।

পরে সেখান থেকে ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা আজমল আহমেদ তপনের মায়ের মৃত্যুর খবর পেয়ে তাদের বাড়ি যান তিনি।

শহরে নির্বাচন পরবর্তী কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক।

শনিবার অনুষ্ঠিত খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে জয়ী হন বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মনি।

পরাজিত হন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী তালুকদার আব্দুল খালেক।