২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে নতুন কাউন্সিলর বেশি

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অর্ধেকেরও বেশি ওয়ার্ডে নতুন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2013, 06:36 AM

Updated : 23 Aug 2022, 11:00 AM

২৭টি ওয়ার্ডের মধ্যে ১৪টিতে এসেছে নতুন মুখ। ১২ জন পুনর্নির্বাচিত হয়েছেন।

এছাড়া ১৬ নম্বর ওয়ার্ডে দুই প্রার্থী সমান সংখ্যক ভোট পাওয়ায় ফলাফল নির্ধারণ করা যায়নি।

সেখানে পুনর্নির্বাচন হবে বলে সহকারী রিটার্নিং কর্মকর্তা রাশেদুল ইসলাম জানান।

নবনির্বাচিত কাউন্সিলররা হলেন: ১ নম্বর ওয়ার্ডে সৈয়দ তৌফিকুল হাদী, ২ নম্বরে রাজিক মিয়া, ৩ নম্বরে এস এম আফজাদ হোসেন আমজাদ, ৪ নম্বরে রেজাউল হাসান কয়েস লোদী, ৫ নম্বরে রেজোয়ান আহমেদ, ৬ নম্বরে ফরহাদ চৌধুরী শামীম, ৭ নম্বরে নজিবুর রহমান নীরু, ৮ নম্বরে ইলিয়াছুর রহমান ইলিয়াছ, ৯ নম্বরে মখলিছুর রহমান কামরান, ১০ নম্বরে অ্যাডভোকেট সালেহ আহমদ, ১১ নম্বরে রকিবুল ইসলাম ঝলক, ১২ নম্বরে সিকন্দর আলী, ১৩ নম্বরে সান্তনু দত্ত সন্তু, ১৪ নম্বরে নজরুল ইসলাম মুনিম, ১৫ নম্বরে ছয়ফুল আলম বাকের, ১৭ নম্বরে দেলোয়ার হোসেন সজীব, ১৮ নম্বরে এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, ১৯ নম্বরে দিনার খান হাসু, ২০ নম্বরে আজাদুর রহমান আজাদ, ২১ নম্বরে আবদুর রকিব তুহিন, ২২ নম্বরে সৈয়দ মিসবাহ, ২৩ নম্বরে মোস্তাক আহমদ, ২৪ নম্বরে সোহেল আহমদ রিপন, ২৫ নম্বরে তাকবির ইসলাম পিন্টু, ২৬ নম্বরে তৌফিক বকস লিপন এবং ২৭ নম্বর ওয়ার্ডে আবদুল জলিল নজরুল।

সংরক্ষিত এলাকায় মহিলা কাউন্সিলর নির্বাচিত হন: ১ নম্বর ওয়ার্ডে কোহিনূর ইয়াসমিন ঝর্ণা, ২ নম্বরে জাহানারা খানম মিলন, ৩ নম্বরে রোকসানা খানম, ৪ নম্বরে আমেনা বেগম রুমি, ৫ নম্বরে দিবা রানী দে, ৬ নম্বরে শাহানারা (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) বেগম, ৭ নম্বরে শামীমা স্বাধীন, ৮ নম্বরে সালেহা কবীর শেপী এবং ৯ নম্বর ওয়ার্ডে অ্যাডভোকেট রোকসানা বেগম শাহনাজ।