২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে দুই কেন্দ্রে এগিয়ে কামাল

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইভিএমে ভোট হওয়া দুই কেন্দ্রের ফলাফলে এগিয়ে আছেন ১৮ দলীয় জোটের সমর্থিত প্রার্থী জেলা বিএনপির সভাপতি আহসান হাবিব কামাল।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 12:57 PM

Updated : 23 Aug 2022, 10:59 AM

মোট ১০০টি কেন্দ্রের মধ্যে সরকারি কমার্শিয়াল কলেজ ও সরকারি জিলা স্কুল কেন্দ্রে কামালের আনারস প্রতীক পেয়েছে ১ হাজার ৪৭৩ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহানগর আওয়ামী লীগের সভাপতি বিদায়ী মেয়র শওকত হোসেন হিরন টেলিভিশন প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৫৫ ভোট।

সরকারি কমার্শিয়াল কলেজের প্রিজাইডিং অফিসার সাখাওয়াত হোসেন এবং সরকারি জিলা স্কুল কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আল আমীন সরওয়ার বিকাল সাড়ে ৫টার দিকে এই ফল ঘোষণা করেন।

তারা জানান, এই দুই কেন্দ্রের ৪ হাজার ২৮১ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ২ হাজার ৮০৩ জন।

এ নির্বাচনের তৃতীয় প্রার্থী মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন প্রতিদ্বন্দ্বিতা করেন দোয়াত-কলম প্রতীক নিয়ে।

একটি কেন্দ্রে প্রধান দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারি ছাড়া বড় ধরনের গোলযোগ ছাড়াই বিকাল ৪টায় এই সিটির ভোটগ্রহণ শেষ হয়।

বরিশালের ১০০টি কেন্দ্রে ভোটার ছিলেন ২ লাখ ১১ হাজার ২৫৭ জন।