শেরপুরে মন্দিরে মূর্তি ভাংচুর
শেরপুরের নকলায় একটি কালী মন্দিরে মূর্তি ভেঙেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাতে উরফা ইউনিয়নের চান্দেরকান্দা গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নকলা থানার ওসি একেএম ফছিহুর রহমান রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি জানান, দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার ব্যবস্থা করা হবে।
উইনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরে আলম তালুকদার ভুট্টো জানান, রাত সাড়ে ৮টার দিকে বিদ্যুৎ ছিল না। ওই সময় দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে মহাদেব মূর্তির মাথা ভেঙে চলে যায়।
পরে মন্দিরের লোকজনের কাছে তিনি খবরটি শোনেন।
