২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে পার্বত্য নারী সম্মেলন

জাতীয় সংসদে পার্বত্য অঞ্চলের নারীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করাসহ কয়েকটি দাবি উত্থাপনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে অনুষ্ঠিত হয়েছে সপ্তম নারী সম্মেলন।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 08:51 AM

Updated : 23 Aug 2022, 10:59 AM

শনিবার খাগড়াছড়ি সাংস্কৃতিক ইনস্টিটিউট হলে উইমেন রিসোর্স নেটওয়ার্কের আয়োজনে ‘নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজের দৃষ্টিভঙ্গীর পরিবর্তন চাই’ স্লোগানে এ সম্মেলন হয়।

নারীনেত্রী ও নিজেরা করির সমন্বয়কারী খুশী কবির এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সম্মেলনে পার্বত্য নারী ও শিশুদের জীবনের নিশ্চয়তা, ভূমি ও সম্পদের ওপর প্রথাগত মালিকানার স্বীকৃতি, জাতীয় সংসদে পার্বত্য নারীর প্রতিনিধিত্ব নিশ্চিতসহ নারী ইস্যুতে জাতীয় ও আর্ন্তজাতিক আইনের বাস্তবায়নের দাবি জানানো হয়।

উইমেন রিসোর্স নেটওয়ার্কের আহ্বায়ক শেফালিকা ত্রিপুরার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. শানে আলম, পার্বত্য জেলা পরিষদ সদস্য চাইথোঅং মারমা, খাগড়াছড়ি আইনজীবী সমিতির আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ, ডা. জয়া চাকমা, বান্দরবানের নারীনেত্রী ডনাই প্রু নেলী প্রমুখ।