২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় গ্রিডে আরো গ্যাস

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ১৮ নম্বর কূপের গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা জানিয়েছে পেট্রোবাংলা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 08:49 AM

Updated : 23 Aug 2022, 10:59 AM

শনিবার সংস্থাটির চেয়ারম্যান ড. হোসেন মনসুর এ তথ্য জানান।

দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাসক্ষেত্রের ওই কূপের পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ১৮ নম্বর কূপ থেকে দৈনিক ৪০ থেকে ৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী যেসব এলাকায় গ্যাসক্ষেত্র রয়েছে, শিগগির সেসব এলাকায় গ্যাস সংযোগ দেয়া হবে বলেও তিনি জানান।

বাংলাদেশ গ্যাস ফিল্ডের নিজস্ব অর্থায়নে ১৭ ও ১৮ নম্বর কূপ খননের প্রকল্প হাতে নেয়া হয় বলেও জানান হোসেন মনসুর।

এ সময় অন্যান্যের মধ্যে পেট্রোবাংলার পরিচালক মো. কামরুজ্জামান, বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শফিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

পেট্রোবাংলা কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমান ৩৩টি কূপ থেকে দৈনিক আটশ’ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে, যা দেশের মোট গ্যাস উৎপাদনের শতকরা প্রায় ৪০ ভাগ।