২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে মন্দিরে হামলা ও লুটপাট

মাদারীপুর সদরে একটি কালীমন্দিরে প্রতিমা ভাংচুর করে প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করেছে দুর্বৃত্তরা।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2013, 04:24 AM

Updated : 23 Aug 2022, 10:59 AM

শুক্রবার গভীর রাতে বাহাদুরপুর ইউনিয়নের কালীরবাজার এলাকায় ঐতিহ্যবাহী শ্রী কালীমাতা মন্দিরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে শনিবার সকালে পুলিশ মো. আবুল (২৫) ও হোসেন (২৬) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে।

এলাকাবাসীর বরাত দিয়ে মাদারীপুর থানার ওসি মনিরুজ্জামান বলেন, গভীর রাতে একদল সন্ত্রাসী মন্দীরের দেয়াল ও দুইটি প্রতিমা ভেঙে চুরমার করেছে। এ সময় মন্দিরের মধ্যে থাকা স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ প্রায় তিন লাখ টাকার মালামাল লুট করে তারা।

ওসি বলেন, কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো স্পষ্ট নয়। তবে গত দুদিন ধরে কালীরবাজার এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুটি পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরেও এ ঘটনা ঘটে থাকতে পারে।