দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
দিনাজপুরের বিরামপুর উপজেলায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিরামপুর পৌর শহরের টাটাকপুরে এই দুর্ঘটনায় নিহত হন রংপুরের সূত্রাপুর মহল্লার আব্দুস সোবহানের ছেলে মোসলেম উদ্দিন (৩৫) এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আব্দুর রহিম বাবু (৩০)।
আহত হয়েছেন মোস্তফা কামালকে (৩২) বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে ।
বিরামপুর থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, মোটরসাইকেলে ওই তিন ব্যক্তি ফুলাবাড়ির দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মোসলেম উদ্দিন মারা যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আব্দুর রহিম বাবু ও মোস্তফা কামালকে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে আব্দুর রহিম বাবু মারা যান।’
ওসি বলেন, ঘটনার পর চালক গাড়িটি রেখে পালিয়ে যায়।
লাশ দুটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
