২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2013, 11:54 AM

Updated : 23 Aug 2022, 10:59 AM

শুক্রবার ইছাইল গ্রামে মৃত এই দুই শিশু হল সেলিম মিয়ার ছেলে রিপন (৪) এবং প্রতিবেশী ফিরোজ হোসেনের ছেলে আবদুল্লাহ (৫)।

তারা মামাত-ফুফাত ভাই বলে স্বজনরা জানিয়েছেন।

শিবালয় থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ইছাইল গ্রামে ভগ্নিপতি সেলিম মিয়ার বাড়িতে একটি অনুষ্ঠানে যান ফিরোজ হোসেন স্ত্রী ও ছেলে আবদুল্লাহকে নিয়ে।

রিপন ও আবদুল্লাহ আরো কয়েকজনের সঙ্গে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলছিল। এক পর্যায়ে তারা পুকুরে পড়ে যায়।

পরে অন্য শিশুরা বাড়ির লোকজনকে জানালে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।