২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশুকে ধর্ষণের অভিযোগে এসআই গ্রেপ্তার

ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার এক এসআইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2013, 10:48 AM

Updated : 23 Aug 2022, 10:59 AM

Image
মুন্সীগঞ্জে মাছে ফরমালিন, ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জে মাছে ফরমালিন, ব্যবসায়ীকে জরিমানা

শুক্রবার এ ঘটনায় মামলা দায়েরের পর উপপরিদর্শক (এসআই) জাহিদুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় বলেও পুলিশ নিশ্চিত করেছে।

সিরাজদিখান থানার ওসি আবুল বাসার বলেন, মামলা দায়েরের পর পুলিশ সুপার হাবিবুর রহমান জাহিদুলকে বরখাস্ত ও গ্রেপ্তারের নির্দেশ দেন।

মামলার বরাত দিয়ে ওসি বলেন, এসআই জাহিদুল মেয়েটির বাড়িতে ভাড়া থাকেন।

গত শনিবার (৮ জুন) মেয়েটির বাবা ও মা তাকে একা বাড়ি রেখে ঢাকা যান। রাতে ফিরতে না পারায় ফোনে জাহিদুলের স্ত্রীকে বলেন তার মেয়েকে যেন তাদের সঙ্গে রাখেন।

রাতে তাদের সমবয়সী মেয়ের সঙ্গে ঘুমিয়ে পড়লে পিস্তলের ভয় দেখিয়ে এসআই জাহিদুল মেয়েটিকে তুলে পাশের ঘরে নিয়ে যান এবং পাশবিক নির্যাতন করেন।

এরপর শিশুটিকে পিস্তলের ভয় দেখিয়ে কাউকে কিছু বলতে নিষেধ করেন।

মেয়টি অসুস্থ হলেও কথাটি কাউকে বলেনি। কিন্তু তাদের আরেক ভাড়াটিয়া মহিলা অসুস্থতার কারণ জানতে চাইলে এক পর্যায়ে সে নির্যাতনের কথা স্বীকার করে। ওই মহিলা তার মাকে শুক্রবার বিষয়টি জানান।

শুক্রবারই তার বাবা সিরাজদিখান থানায় মামলা দায়ের করেন।

বিষয়টির তদন্ত শুরু হয়েছে বলে জানান ওসি আবুল বাসার।