২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2013, 09:45 AM

Updated : 23 Aug 2022, 10:59 AM

মৃত আলোমতি (১৮) পৌর এলাকার পশ্চিমপাড়ার আলম হোসেনের মেয়ে। অভাবের কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে স্বজনরা জানান।

উল্লাপাড়া থানার উপপরিদর্শক আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শুক্রবার দুপুর ১২টার দিকে নিজের ঘর থেকে পুলিশ লাশ উদ্ধার করে।

আলম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই মাস আগে উপজেলার শাহজাহানপুর হাটপাড়া গ্রামের দর্জি নাজু মিয়ার সঙ্গে আলোমতির বিয়ে হয়। অভাবের কারণে তাদের সংসারে অশান্তি লেগেই ছিল।

এর জের ধরে সকালে ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আলোমতি আত্মহত্যা করে।

এসআই আসিফ জানান, নিহতের গলায় কালো দাগ আছে। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।