যুগান্তরকে লিগ্যাল নোটিশ খালেকের
মিথ্যা সংবাদ প্রকাশের অভিযোগে দৈনিক যুগান্তরকে লিগ্যাল নোটিশ দিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনে সম্মিলিত নাগরিক কমিটির আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক।
পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক সালমা ইসলাম, নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম, প্রতিবেদক কাজী জেবেল ও হেদায়েৎ হোসেনের নামে এ নোটিশ দেয়া হয়।
শুক্রবার খালেকের পক্ষে এ নোটিশ পাঠান সম্মিলিত নাগরিক কমিটির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট এনায়েত আলী।
“নির্বাচনের পূর্ব মুহূর্তে এধরনের মানহানিকর সংবাদ প্রকাশ করে ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালানো হয়েছে।”
একটি স্বার্থান্বেষী মহল দ্বারা প্রভাবিত হয়ে হীন উদ্দেশ্যে এ সংবাদ প্রকাশ করা হয়েছে দাবি করেন মুজিবুর।
তিনি আরো বলেন, অনতিবিলম্বে প্রকাশিত সংবাদটি প্রত্যাহার করে না নিলে ১০ কোটি টাকার মানহানি মামলা ও ফৌজদারি মামলা করা হবে।
