২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় পুড়ল দেড় কোটি টাকার মাশরুম

মাগুরা সদর উপজেলায় একটি খামারের গুদামে আগুন লেগে রপ্তানির জন্য রাখা প্রায় দেড় কোটি টাকার মাশরুম পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাগুরা,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2013, 06:15 AM

Updated : 23 Aug 2022, 10:59 AM

মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল মালেক জানান, শুক্রবার ভোর ৪টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে কাজী ফার্ম নামের ওই খমারের গুদামে আগুন লাগে।

অগ্নি নির্বাপক কর্মীরা ঘণ্টাখানেক চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন।

মাগুরা জেলা মাশরুম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলা মাশরুম ফাউন্ডেশন ও কাজী ফার্ম যৌথভাবে বিভিন্ন দেশে মাশরুম রপ্তানি করে।

তিনি জানান, জেলার ৫৩ জন মাশরুম চাষি ও কাজী ফার্মে উৎপাদিত দেড় কোটি টাকার মাশরুম ওই গুদামে রাখা ছিল। ১৫ জুন তা দুবাইয়ে রপ্তানির জন্য শুক্রবার রাতে গুদামে বিদ্যুৎ চালিত ড্রায়ার মেশিন চলিয়ে রাখা হয়েছিল।

ওই যন্ত্রে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয বলে অগ্নি নির্বাপক কর্মীদের ধারণা।