সুবহানের যুদ্ধাপরাধের তদন্তে সময় বাড়ল
জামায়াতে ইসলামীর নায়েবে আমির আব্দুস সুবহানের বিরুদ্ধে একাত্তরে যুদ্ধাপরাধের মামলার অগ্রগতি প্রতিবেদন জমা দেয়া জন্য ১৪ জুলাই দিন নির্ধারণ করে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
সুবহানের জামিন নাকচ
প্রসিকিউটর সুলতান মাহমুদ সীমন এদিন অগ্রগতির প্রতিবেদন দাখিল করে তদন্তের জন্য আরো সময় চান।
শুনানি শেষে ট্রাইব্যুনাল তাকে এক মাস সময় দেয়।
গত ২০ সেপ্টেম্বর সকালে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্ত থেকে মাওলানা সুবহানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ওই রাতেই তাকে একটি লুটপাটের মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাবনা কারাগারে নেয়া হয়।
পরে ট্রাইব্যুনালের আদেশে সুবহানকে ঢাকায় স্থানান্তর করে পুলিশ। গত ২ অক্টোবর জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানো হয়।
