২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়পুকুরিয়ায় শ্রমিক ধর্মঘট

স্থায়ী নিয়োগসহ পাঁচ দফা দাবিতে দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির বাংলাদেশি শ্রমিকরা অনির্দিষ্টকালের কর্ম বিরতি শুরু করেছেন।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2013, 05:54 AM

Updated : 23 Aug 2022, 10:58 AM

বড়পুকুরিয়া শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি ওয়াজেদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একাধিকবার সময় বেধে দেয়ার পরও কর্তৃপক্ষ তাদের দাবি বাস্তবায়নের পদক্ষেপ না নেয়ায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে এক হাজার ৪১ জন বাংলাদেশি শ্রমিক অনির্দিষ্টকালের এই কর্ম বিরতি শুরু করেছেন।

তাদের বাকি চারটি দাবি হলো- খনিতে বাংলাদেশি চিকিৎসক নিয়োগ, ২০১১-১২ সালের লাভের অংশ বোনাস হিসাবে বিতরণ, শ্রমিকদের জন্য রেশন চালু এবং জীবন বীমার ব্যবস্থা করা।

ওয়াজেদ আলী জানান, এসব দাবি নিয়ে ২০ মে কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের সমঝোতা বৈঠক হয়। দাবি মেনে নেয়ার জন্য সেদিন শ্রমিকরা ১২ জুন পর্যন্ত সময় বেঁধে দেয়।

খনির মহাব্যবস্থাপক (মাইনিং) হাবিব উদ্দিন আহম্মেদ জানান, খনির এক হাজারের বেশি চীনা শ্রমিক কাজ চালিয়ে যাচ্ছেন। তবে বাংলাদেশি শ্রমিকরা না থাকায় কয়লা উত্তোলন ব্যাহত হচ্ছে।