২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডুয়েটে ভর্তি: প্রতি আসনে ৯ পরীক্ষার্থী

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) শনিবার ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2013, 01:48 PM

Updated : 23 Aug 2022, 10:57 AM

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রথম শিফটে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে সিভিল, কম্পিউটার সায়েন্স, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং ও আর্কিটেকচার বিভাগের প্রথম ও দ্বিতীয় পত্রের পরীক্ষা।

আর দ্বিতীয় শিফটে দুপুর দেড়টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এবং মেকানিক্যাল এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষা হবে।

এ বছর সাতটি বিভাগে ৫৪০ আসনের বিপরীতে বাছাই করে চার হাজার ৬৪৮ জন শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেয়া হয়েছে।

এ হিসেবে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবে ৯ শিক্ষার্থী।

এ ছাড়া নতুন দুই বিভাগ ইন্ডাস্ট্রিয়াল প্রডাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগে ৩০টি আসনের বিপরীতে লড়ছে ৭৪৪ জন পরিক্ষার্থী। এ বিভাগে গড়ে একটি আসনের বিপরীতে লড়বে ২৫ জন।

অন্যদিকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১২০ আসনের বিপরীতে লড়বে ১ হাজার ৪৩, আর্কিটেকচার বিভাগে ৩০ আসনের বিপরীতে ১২৭ জন, টেক্সটাইল বিভাগে ৬০ আসনের বিপরীতে ২৩১ জন, সিএসই বিভাগে ৬০ আসনের বিপরীতে ৪৩৮, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকটনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগে ১ হাজার ১৯৮ জন প্রতিযোগিতা করছে ১২০টি আসনের বিপরীতে এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১২০টি আসনের বিপরীতে লড়বে ৮৬৭ জন পরিক্ষার্থী।