মানিকগঞ্জে হত্যার দায়ে দুভাইয়ের মৃত্যুদণ্ড
মানিকগঞ্জ সদরে এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামীসহ দুইজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. মফিজুর রহমান ভূঞা এই রায় দেন।
দণ্ডিতরা হলেন সদর উপজেলার গকুলনগর গ্রামের সন্তোষ মিয়া ও তার ভাই আফছার মিয়া।
মানিকগঞ্জ সদর থানার ওসি শফিকুল ইসলাম জানান, ২০০৭ সালের ১১ জুন রাতে যৌতুকের জন্য স্ত্রী মাজেদা বেগমকে পিটিয়ে হত্যা করে স্বামী সন্তোষ মিয়া ও তার ছোট ভাই আফছার মিয়া।
পরদিন মাজেদার ভাই মো. মানিক বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মথুর নাথ সরকার এবং আসামিপক্ষে ছিলেন আইনজীবী দেবেন্দ্র নাথ পোদ্দার।
