ওএসডির পর বাধ্যতামূলক অবসর
বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার পর এক অতিরিক্ত সচিবকে বাধ্যতামূলক অবসর দেয়া হয়েছে।
এই কর্মকর্তা হলেন এম এ আকমল হোসেন আজাদ। তিনি ওএসডি হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ছিলেন।
মঙ্গলবার তাকে অবসরে পাঠানোর আদেশ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এই সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে বলা হয়, আজাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় ‘জনস্বার্থে’ তাকে গণকর্মচারী (অবসর গ্রহণ) আইন অনুযায়ী চাকরি থেকে অবসর দেয়া হলো।
বিধি অনুযায়ী অবসরজনিত সব সুবিধা তিনি পাবেন বলেও জানানো হয়েছে।
