বেনাপোলে পানিতে ডুবে শিশুর মৃত্যু
যশোরের বেনাপোলে সীমান্তবর্তী পুটখালি বাওড়ে ডুবে এক শিশু মারা গেছে।
মঙ্গলবার বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহাত (৪) পুটখালি গ্রামের আব্দুর রশিদের ছেলে।
পুটখালি ইউনিয়ন পরিষদের সদস্য লিয়াকত আলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাহাত দুপুরে মায়ের সঙ্গে গোসল করতে যায়। মায়ের অজান্তেই শিশুটি পানিতে তলিয়ে যায়।
পরে লোকজন রাহাতের লাশ উদ্ধার করে।
