ব্রহ্মপুত্র থেকে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার মালিক আটক
ময়মনসিংহ সদরের খাকডহর এলাকায় ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে এক ড্রেজার মালিককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে সুজন মিয়া নামের ওই ড্রেজার মালিককে আটক করা হয়। সেইসঙ্গে বিভিন্ন মালামালসহ ২টি ড্রেজার জব্দ করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি গোলাম সারোয়ার জানান, ব্রহ্মপুত্র নদে অবৈধভাবে ড্রেজারে বালু উত্তোলনের অভিযোগে আটক ড্রেজার মালিক সুজন মিয়াকে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দিয়েছে।
