গাজীপুরে বাসের ধাক্কায় নিহত ১
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হন একজন।
মঙ্গলবার ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ সড়কের আমরাইদ বাজারে এ দুর্ঘটনায় নিহন মো. রোমান প্রধান (২৫) আমরাইদ গ্রামের ফজলুল হকের ছেলে।
আহত সুমনকে (১৪) ঢাকা মেডিকেল কলেজ হাসাপতালে ভর্তি করা হয়েছে।
কাপাসিয়া থানার উপ-পরিদর্শক এবি সিদ্দিক জানান, রাজদূত পরিবহনের যাত্রবাহী বাসটি টোক বাজার যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলে রোমান মারা যান।
পরে এলাকাবাসী বাসটি আটক করে এবং দুপুর ১২টা পর্যন্ত সড়কটি অবরোধ করে রাখে।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
