সাতকানিয়ায় বুনো হাতির আক্রমণে শিশু নিহত
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে বন্য হাতির আক্রমণে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার ভেঅররাতে হালুয়ারঘোনা এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত হামিদা ইয়াসমিন (৯) স্থানীয় কৃষক ফয়জুল হকের মেয়ে।
সাতকানিয়া থানার ওসি আবদুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাতির আক্রমণে মেয়েটি ঘটনাস্থলেই মারা যায়।
হাতির আক্রমণে আহত হয়েছেন আরো তিনজন। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
