প্রথম আইজিপি খালেকের মৃত্যু
বাংলাদেশ পুলিশের প্রথম মহাপরির্দশক (আইজিপি) এ খালেক মারা গেছেন।
বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত খালেককে গত ১২ এপ্রিল হাসপাতালে ভর্তি করা হয়।
এ খালেক ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর থেকে ১৯৭৩ সালের ২৩ এপ্রিল পর্যন্ত পুলিশের মহাপরির্দশক ছিলেন। পরবর্তীতে তিনি স্বরাষ্ট্র সচিবের দায়িত্ব নেন।
মাসুদুর রহমান জানান, সোমবার আসরের নামাজের পর রাজারবাগ পুলিশ লাইন মসজিদে জানাজা শেষে বনানী কবরস্থানে এ খালেককে দাফন করা হবে।
১৯২৭ সালের ১ মার্চ কুমিল্লার বুড়িচংয়ের জিরুইন গ্রামে জন্মগ্রহণ করেন এ খালেক।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি নেয়ার পর তিনি পাকিস্তান পুলিশ বাহিনীতে যোগ দেন।
খালেক স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
