ঝিনাইদহে এক ব্যক্তির লাশ উদ্ধার
ঝিনাইদহের মহেশপুর উপজেলা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে উপজেলার পুড়াপাড়া গ্রাম থেকে আব্দুল কাদেরের (৩৮) লাশ উদ্ধার করা হয়।
তিনি ওই গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে।
ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন জানান, আব্দুল কাদের রোববার রাতে মাছের বাঁওড় পাহারা দিতে বাড়ি থেকে বের হন। সকালে পথচারীরা পুড়াপাড়া মাঠে পথের পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
পুলিশ সকাল ১১টা দিকে আব্দুল কাদেরর লাশ উদ্ধার করে।
তিনি আরো জানান, নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।
