২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের দিন ৪ সিটিতে ছুটি ঘোষণা

নির্বাচন উপলক্ষে চার সিটি করপোরেশন এলাকায় আগামী ১৫ জুন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2013, 08:26 AM

Updated : 25 Apr 2022, 06:50 PM

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট সিটি করপোরেশনে আগামী ১৫ জুন সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানে সাধারণ ছুটি থাকবে।

তবে এসব এলাকায় ওইদিন কোনো পাবলিক পরীক্ষা থাকলে পরীক্ষা কেন্দ্র ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা সাধারণ ছুটির আওতার বাইরে থাকবেন।

গত ২৯ এপ্রিল এই চারটি সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। রীতি অনুযায়ী, ভোটের দিন সব সময়ই সাধারণ ছুটি ঘোষণা করা হয় সংশ্লিষ্ট এলাকায়। 

এই চার সিটি কর্পোরেশনের সর্বশেষ নির্বাচন হয় ২০০৮ সালের ৮ অগাস্ট।

কমিশন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি সিটির একটি করে সাধারণ ওয়ার্ডে এবার ইলেট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে।

রাজশাহী সিটি কর্পোরেশনে ২ লাখ ৮৬ হাজার ৯২৭ জন; খুলনায় ৪ লাখ ৪০ হাজার ৬৪৭ জন; বরিশালে ২ লাখ ১০ হাজার ৫৩০ জন এবং সিলেটে ২ লাখ ৯১ হাজার ৫৭ জন এ নির্বাচনে ভোট দেবেন।