২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামীর যাবজ্জীবন

স্ত্রী হত্যার অভিযোগে স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে বরগুনার একটি আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 11:47 AM

Updated : 23 Aug 2022, 10:56 AM

রবিবার বরগুনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ নিহত স্ত্রী আকলিমা আকতারকে (৩৫) শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী আবদুস সালামকে এ দণ্ডদেশ দেন।

সালামের বাড়ি পাথরঘাটা উপজেলার পশ্চিম ঘুটাবাছা গ্রামে। রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।

রাষ্ট্রপক্ষের সহকারী আইনজীবী (এপিপি) মোস্তাফিজুর রহমান বাবুল মামলার বরাত দিয়ে জানান, ২০০৪ সালের ১৪ অগাস্ট রাতে জমি লিখে না দেয়ায় আকলিমা আকতারকে (৩৫) তার স্বামী মাছ ধরার কথা বলে ঘুটাবাছা বিলে নিয়ে শ্বাসরোধে হত্যা করেন।

আকলিমার মা নুরজাহান বেগম বাদী হয়ে এ ব্যাপারে হত্যা মামলা দায়ের করেন।

আসামিপক্ষের আইনজীবী আবদুল হামিদ জানান, রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।