২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বকেয়া বিলের দাবিতে সড়ক ভবনে তালা

বকেয়া বিলের দাবিতে পিরোজপুর সড়ক ভবনে তালা দিয়েছেন স্থানীয় ঠিকাদারেরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

পিরোজপুর,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 09:05 AM

Updated : 23 Aug 2022, 10:56 AM

রোববার ভবনের প্রধান গেটে তালা ঝুলিয়ে দীর্ঘদিনের পাওনা বিল না দেয়ার প্রতিবাদ জানান তারা।

এ সময় নির্বাহী প্রকৌশলী অফিস কক্ষে না থাকলেও অন্য প্রকৌশলী ও কর্মচারীরা অবরুদ্ধ হয়ে পড়েন।

প্রায় একঘণ্টা পর সমোঝোতা হলে তালা খুলে দেয়া হয়।

ক্ষুব্ধ ঠিকাদারদের একজন কে এম মোস্তাফিজুর রহমান বিপ্লব জানান, গত ১৯৯৬ থেকে ২০০১ ও পরবর্তী ২০১০-১১ অর্থবছরে প্রায় ১৬ কোটি টাকার বিল সংশ্লিস্ট কাজের ঠিকাদাররা এখনো পাননি।

সড়ক ও জনপথ বিভাগ গত বছর বিভিন্ন উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ প্রকল্প বাস্থবায়ন করেছে। অথচ এখনো তারা বিল পাননি।

সড়ক ও জনপথ বিভাগের হিসাবরক্ষণ কর্মকর্তা শংকর চক্রবর্তী সাংবাদিকদের জানান, বকেয়া বিল পরিশোধের দাবিতে ঠিকাদাররা এই আন্দোলন করছেন।

গেটে তালা দেয়ার বিষয়টি নির্বাহী প্রকৌশলীকে অবহিত করা হয়েছে বলে তিনি জানান।