২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত থেকে উদ্ধার বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2013, 06:18 AM

Updated : 23 Aug 2022, 10:56 AM

চাঁপাইনবাবগঞ্জ বিজিবি-৯ এর উপপরিচালক ক্যাপ্টেন নাজমুল হক জানান, রোববার সকাল সাড়ে ১০টায় বিজিবি-৯ সদরদপ্তরে মাদকদ্রব্যগুলো ধ্বংস করা হয়।

জেলার বিভিন্ন সীমান্ত থেকে ২০১২ সালের ১৪ নভেম্বর থেকে ২০১৩ সালের ৮ জুন পর্যন্ত মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়েছিল বলে জানান তিনি।

ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে ছিল ১০ হাজার ৪৮৭ বোতল ফেন্সিডিল, দুই হাজার ৪২২টি ইনজেকশন, ৩৫ লিটার মদ, ৮২ বোতল কোরেক্স, ৪৭ কেজি স্পিরিট, আট কেজি গাঁজা ও পাঁচ গ্রাম হেরোইন।

ক্যাপ্টেন নাজমুল বলেন, এসব মাদকের বাজার মূল্য প্রায় ৪৭ লাখ টাকা।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাসহ চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র আব্দুল মতিন ও বিজিবি-৯ ব্যাটালিয়ানের উপঅধিনায়ক মেজর মিজানুর রহমান।