২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাকের পার্টির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত

জাকের পার্টির দ্বিতীয় জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও বক্তব্য দেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2013, 03:59 PM

Updated : 23 Aug 2022, 10:55 AM

শনিবার দুপুর ২টায় সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিল শুরু হয়ে শেষ হয় বিকাল ৫টায়।

অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মো. নাসিম, সংসদ উপনেতা সাজেদা চৌধুরী ও ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য দেন।

সভাপতিত্ব করেন দলের ভাইস চেয়াম্যান আব্দুল কবির।

পার্টির চেয়ারম্যান খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী বলেন, “খদ্যে স্বয়ং সম্পূর্ণ হওয়া বাংলাদেশের জন্য একটি বিরাট সফল্য। চাষাবাদের অগ্রগতির এ ধারা ধরে রাখা গেলে আগামীতে পাঁচ কোটি টন খাদ্যশস্য উৎপাদন হবে। এটা আল্লাহর মহিমা।”

তিনি বলেন, দেশের বিরাজমান রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন সাধন, অর্থবহ গণতান্ত্রিক ধারা সচল করা, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া এবং প্রকৃত ইসলামের উদার নৈতিক মানবিক মূল্যবোধে উৎসারিত আদর্শে সকল ধর্ম, মত, পথের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের মাধ্যমে কল্যাণমুখী বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে জাকের পার্টি বিরামহীন কাজ করছে।

অনুষ্ঠানের পার্টির মহসচিব মুন্সী আব্দুল লতিফসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।