মুন্সীগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ১
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় ৪৫টি ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে বাড়ইপাড়া বালুর মাঠ থেকে ফিরোজকে (৪০) গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
ফিরোজের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।
টঙ্গীবাড়ি থানার ওসি এস এ খালেক বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
