শাহজালালালে ৫ জাল পাসপোর্টধারী আটক
জাল পাসপোর্টে মালয়শিয়া যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাঁচ ব্যক্তিকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন)।
তারা হলেন, আব্দুল কালাম (৩০), মো. আরিফ (১৮), তাজুল ইসলাম (৩০), মো. হুমায়ন (২৯) ও মাইন উদ্দিন (২৮)।
এপিবিএনের সহকারী পুলিশ কমিশনার মো. আলমগীর হোসেন বলেন, শনিবার সকাল সাড়ে ১০টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চেক-ইন কাউন্টার থেকে তাদের আটক করা হয়েছে।
জাল পাসপোর্টে তাদের মালয়শিয়া যাওয়ার কথা ছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
