২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের নৌবাহিনীর জাহাজ চট্টগ্রামে

শুভেচ্ছা সফরে মিয়ানমারের নৌবাহিনীর একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2013, 04:28 PM

Updated : 23 Aug 2022, 10:55 AM

চার দিনের শুভেচ্ছা সফরে শুক্রবার জাহাজটি এসেছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, ‘ইউএমএস মাহার থিহাথুরা’ নামের মিয়ানমারের নৌবাহিনীর জাহাজে ১২২ জন কর্মকর্তা ও নাবিক রয়েছেন।

বাংলাদেশে অবস্থানকালে জাহাজের অধিনায়ক বাংলাদেশের তিন বাহিনীর চট্টগ্রাম অঞ্চলিক কমান্ডারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

মিয়ানমারের নৌবাহিনীর কোনো জাহাজ হিসেবে এটিই প্রথম বাংলাদেশে এসেছে। আগামী ১০ জুন সেটি বাংলাদেশ ত্যাগ করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয় ।