মিথ্যে বলে ইসলাম কায়েম হয় না: মতিয়া
বিএনপি-জামায়াত জোটের সঙ্গে হেফাজতে ইসলাম মিলে মিথ্যা কথা ছড়িয়ে ইসলাম কায়েম করতে চায় বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী।
মন্ত্রী বলেন, মিথ্যা কথা বলে পৃথিবীতে ইসলাম ছড়ায়নি।
“রসুলে করিম (সঃ) সত্য ও ন্যায়ের জন্য সংগ্রাম করেছেন তাই পৃথিবীতে ইসলাম ছড়িয়েছে,” বলেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, ৬ মে মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে কয়েকহাজার মানুষ হত্যা করা হয়েছে বলে মিথ্যা ছড়ালেও এ দাবির পক্ষে কোনো ছবি বা মিডিয়ার কোনো খবর তারা দেখাতে পারেনি।
মতিয়া দাবি করেন, মোবাইলের যুগে সমাবেশের পাশে বহুতল অনেক ভবন ছিল, এ রকম কোনো ঘটনা ঘটলে অবশ্যই কোনো না কোনোভাবে ছবি কেউ তুলতো।
