২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে আগুনে পুড়েছে ১১টি দোকান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একটি বাজারে আগুনে পুড়ে গেছে কয়েকটি দোকান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2013, 08:37 AM

Updated : 23 Aug 2022, 10:55 AM

শুক্রবার ভোর রাতে উপজেলার পন্থিছিলা বাজারে আগুনের ঘটনা ঘটে।

সীতাকুণ্ড দমকল স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা দোলন আচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৪টার দিকে শুরু হওয়া আগুন দুঘণ্টা চেষ্টা চালিয়ে ৬টার দিকে নেভানো হয়েছে।

দোলন বলেন, “অগ্নিকাণ্ডে ইলেক্ট্রনিক্স ও ফার্নিচার দোকানসহ মোট ১১টি দোকান পুড়ে যায়। এতে আনুমানিক ১৫ লাখ টাকা ক্ষতি হয়েছে।”

প্রাথমিকভাবে চুলার অঅগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত  বলে ধারণা করছেন এই দমকল কর্মকর্তা।

অগ্নি নির্বাপনের সময় বিক্ষুব্ধ জনতা তাদের দুটি গাড়ির সামনের দিকে কাঁচ ভেঙ্গেছে বলেও জানান তিনি।