২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলতে গিয়ে ফাটল বোমা, ৭ শিশু আহত

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় একটি পরিত্যক্ত হাতবোমা বিস্ফোরণে সাত শিশু আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চাঁপাইনবাবগঞ্জ,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2013, 07:06 AM

Updated : 23 Aug 2022, 10:55 AM

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি বজলুর রশিদ জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নামোনিমগাছি এলাকায় একটি মাঠে শিশুরা খেলার সময় বিস্ফোরণের এ ঘটনা ঘটে।

আহতরা হলো- নামোনিমগাছি এলাকার শাকিল (১০), মোস্তাকিম (১০), হাসান (৭), আলিম (৬), রাবেয়া (৯), মিষ্টি (৯) এবং শিয়ালা কলোনির ওয়াকিম (১০)।

এদের মধ্যে শাকিলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আর রাবেয়া ও হাসানকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সবাই বোমার স্প্লিন্টারে আহত হয়েছে। এদের মধ্যে শাকিল, রাবেয়া ও হাসানের আঘাত বেশি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি বজলুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিশুরা মাঠে বল খেলছিলো। বল পাশের ধান ক্ষেতে চলে গেলে শিশুরা সেখানে যায়। ক্ষেতে লাল টেপ মোড়ানো একটি বোমা কুড়িয়ে পেয়ে সেটি নাড়াচাড়ার সময় বিস্ফোরিত হয়।

এরপর স্থানীয়রা শিশুদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় বলে জানান তিনি।