২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আচরণবিধি লঙ্ঘন: ইমাম-মুয়াজ্জিনের জরিমানা

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে এক প্রার্থীর পক্ষে মসজিদে প্রচার চালানোয় সদর উপজেলার একটি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গাজীপুর প্রতিনিধ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2013, 04:30 AM

Updated : 23 Aug 2022, 10:55 AM

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও এনডিসি সাজিদ আনোয়ার জানান, বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর উপজেলার জয়দেবপুর মুন্সিপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মো. রুহুল আমিন ও মুয়াজ্জিন মো. এনামুল হককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সাজিদ আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা খবর পাই, ওই মসজিদে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী অধ্যাপক এম এ মান্নানের পক্ষে দোয়া ও প্রচার চালানো হয়েছে। ঘটনাস্থলে গিয়ে আমরা খবরের সত্যতা পাই।”

আচরণবিধি লঙ্ঘন করায় তাদের জরিমানা করা হয়েছে বলে বিচারক জানান।

আগামী ৬ জুলাই গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনের তারিখ রয়েছে।