২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাগনভূঞা উপজেলা কমপ্লেক্সের ১১ অফিসে চুরি

ফেনীর দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অফিসসহ উপজেলার ১১ অফিসে চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ফেনী,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2013, 10:41 AM

Updated : 23 Aug 2022, 10:55 AM

বুধবার মধ্যরাতে চোরেরা এ সকল অফিসগুলো থেকে নগদ লক্ষাধিক টাকা ও মূল্যবান কাগজপত্র নিয়ে যায়।

দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহম্মদ হোসেন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে পিয়নরা অফিস খুলতে এসে তালা ভাঙ্গা দেখে বিষয়টি তাকে অবহিত করেন।

তিনি এসে তার কার্যালয়সহ উপজেলা চেয়ারম্যান, সমবায়, প্রকৌশলী, যুব উন্নয়ন, ভূমি কর্মকর্তা, নির্বাচন কমিশন, শিক্ষা কর্মকর্তা, প্রকল্প কর্মকর্তা, হিসাবরক্ষণ ও এলজিইডি কার্যালয়ের তালা ভাঙ্গা দেখতে পান বলে জানান।

পরে তিনি বিষয়টি দাগনভূঞা থানার ওসি নিজাম উদ্দিনকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

দাগনভূঞা থানা থেকে মাত্র তিনশত গজ অদুরে উপজেলার বিভিন্ন অফিসে রহস্যজনক চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।