২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে অস্ত্র মামলায় একজনের ১৭ বছর জেল

বরিশালে অস্ত্র মামলায় এক ব্যক্তিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2013, 01:51 PM

Updated : 23 Aug 2022, 10:54 AM

বুধবার বিকালে এ রায় দেন বরিশাল সিনিয়র বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মো. হাবিবুর রহমান।

দণ্ডপ্রাপ্ত আব্দুল আলীম হাওলাদার ওরফে ডালিম গৌরনদী উপজেলার সাঁকোকাঠি গ্রামের বাসিন্দা।

রাষ্টপক্ষের সহকারী আইনজীবী (এপিপি) বিপ্লব কুমার রায় মামলার বরাত দিয়ে জানান, ২০১১ সালের ২৪ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে ডালিমের বাসায় পুলিশ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দুইটি শটগান নিয়ে পালানোর সময় পুলিশ তাকে আটক করে।

পরে তার স্বীকারোক্তি অনুযায়ী বসতঘর থেকে ৪৬ রাউন্ড শটগানের গুলি উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দিন বাদী হয়ে মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মতিয়ার রহমান একই বছরের অগাস্ট মাসে আদালতে অভিযোগপত্র জমা দেন।