২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজতির মৃত্যুতে টাঙ্গাইলে তদন্ত কমিটি

টাঙ্গাইল জেলা কারাগারে এক হাজতির মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2013, 01:26 PM

Updated : 25 Apr 2022, 06:49 PM

নিহত রাজমিস্ত্রী আব্দুল খালেকের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে বুধবার বিকালে জেলা পুলিশ সুপার এ তদন্ত কমিটি গঠন করেন।

পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর সাংবাদিকদের জানান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাসিবুল আলমকে প্রধান করে তিন সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অপর দুই সদস্য হলেন- পুলিশ পরিদর্শক (ইন সার্ভিস) ও জেলা সমাজ সেবা কর্মকর্তা।

আগামী দশ দিনের মধ্যে তাদেরকে প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান পুলিশ সুপার।।

গত রোববার জেলা কারাগারে মারা যান আব্দুল খালকে। কারা কর্তৃপক্ষ জানায়, খালেক আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার নিহতের ছেলে পুলিশের কাছে অভিযোগ করেন, নির্যাতনে খালেকের মৃত্যু হয়েছে।

এদিকে খালেকের মৃত্যুর ঘটনায় বিচার দাবি করে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট করছে জেলা রাজ ও রডমিস্ত্রী শ্রমিক ইউনিয়ন।