ঝিনাইদহে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় বাসচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার দুপুরে কালীগঞ্জ-জীবননগর সড়কের এলাঙ্গী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুব্রত কর্মকার কোটচাঁদপুর শহরের সলেমানপুরের অজয় কর্মকারের ছেলে।
কোটচাঁদপুর থানার ওসি সহিদুল ইসলাম শাহীন জানান, সুব্রত মোটরসাইকেল করে কোটচাঁদপুর থেকে কালীগঞ্জ যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই সুব্রত মারা যান।
এ ব্যাপারে থানায় মামলা হয়েছে বলে জানান ওসি।
