রাজশাহীতে আচারণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ
রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে পোস্টার, ফেস্টুন, ব্যানার ছিঁড়ে ফেলার পাল্টাপাল্টি অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী দুই মেয়র প্রার্থী।
বুধবার গণসংযোগের সময় মহাজোটের মেয়র প্রার্থী এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও ১৮ দলের প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল সাংবাদিকদের এ অভিযোগ করেন।
এ ব্যাপারে নির্বাচন কমিশনকে পদক্ষেপ নেয়ার জন্য আহ্বান জানিয়েছেন দুই প্রার্থী।
সকালে নগরীর গোরহাঙ্গা বস্তি এলাকা থেকে গণসংযোগ শুরু করেন আওয়ামী লীগ নেতা লিটন।
একই সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত করতে পারে এমন কর্মকাণ্ড প্রতিহত করার জন্য নগরবাসীর প্রতিও আহ্বান জানান লিটন।
এদিকে সকালে টিকাপাড়া এলাকা থেকে গণসংযোগ শুরু করেন বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন বুলবুল।
এ সময় তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, মঙ্গলবার রাতে প্রতিপক্ষের লোকজন বিভিন্ন এলাকায় তার বেশ কিছু পোস্টার, ফেস্টুন ও ব্যানার ছিঁড়ে পুড়িয়ে দিয়েছে।
তিনি ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
