২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে ট্রাকচাপায় মৃত ১, মহাসড়ক অবরোধ

টাঙ্গাইল সদরে ট্রাক চাপায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2013, 06:25 PM

Updated : 23 Aug 2022, 10:53 AM

নিহত বিমল চন্দ্র মণ্ডল (৫২) টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের এমএলএসএস।

সোমবার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে রাবনা বাইপাসে এ দুর্ঘটনায় গুরুতর আহত বিমলকে রাতে হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. মোখলেসুর রহমান জানান, গুরুতর আহত বিমল চন্দ্র মন্ডল রাত পৌনে ৯টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এদিকে কর্মচারী আহত হওয়ার ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে অবরোধ করে বলে পুলিশ জানিয়েছে।

টাঙ্গাইল মডেল থানার ওসি মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সন্ধ্যা ৬টায় টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে বিমল চন্দ্র মন্ডল রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা প্রথমে পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে ও পরে সাড়ে ৭টার দিকে রাবনা বাইপাসে মহাসড়ক অবরোধ করে।

রাত ৮টার দিকে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দিলে যানবাহন চলাচল শুরু হয় বলে তিনি জানান।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রায় ৩০টি গাড়ীর কাঁচ ভাঙচুর করে। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ৪০ কিলোমিটার জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।