২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে অস্ত্র ও গুলি উদ্ধার

রাজশাহী নগরী থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2013, 05:03 PM

Updated : 25 Apr 2022, 06:49 PM

সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নগরীর কাশিয়াডাঙ্গা বাইপাশ এলাকা থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

নগরীর রাজপাড়া থানার ওসি এবিএম রেজাউল করিম রেজা বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে মোটারসাইকেলে করে এক ব্যক্তি অস্ত্র নিয়ে রাজশাহী নগরীতে আসছিলেন।

কাশিয়াডাঙ্গা বাইপাশ মোড়ের পুলিশ চেকপোস্টে ওই ব্যক্তিকে থামতে বললে তিনি অস্ত্রের প্যাকেট রেখেই মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান।

পরে সেখান থেকে আমেরিকার তৈরি দুটি নাইন এমএম পিস্তল, ১৭ রাউন্ড গুলি, চারটি ম্যাগজিন উদ্ধার করে পুলিশ।

ওসি বলেন, মোটরসাইকেল আরোহীকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।