২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে দুর্ঘটনায় শিশুর মৃত্যু

ঝালকাঠী শহরে ইজিবাইকচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2013, 08:41 AM

Updated : 23 Aug 2022, 10:54 AM

সোমবার কলেজ সড়কে এ দুর্ঘটনায় নিহত জান্নাতুল ফেরদৌস (৬) সদর উপজেলার বিনয়কাঠী গ্রামের হেমায়েত উদ্দিনের মেয়ে।

প্রত্যক্ষদর্শী কেএম ছিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ১১টার দিকে দাদা-দাদীর সঙ্গে কলেজ সড়কের ডায়াবেটিক হাসপাতালে আসে এই শিশুটি।

এ সময় দৌড়ে রাস্তা পাড় হতে গিয়ে ইজিবাইকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় সে।

স্থানীয়রা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপালে পাঠান।

সদর হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক আবু হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিশুটিকে বরিশাল মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।