২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচবিবিতে বৃদ্ধ খুন

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় এক বৃদ্ধকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোযেন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2013, 06:06 AM

Updated : 23 Aug 2022, 10:54 AM

সোমবার সকালে উপজেলার মাঝিনা গ্রামের একটি মাঠ থেকে আতিয়ার রহমান ভেরুর (৬৫) লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

নিহত আতিয়ার ওই গ্রামের বাসিন্দা। তিনি প্রয়াত আহসান আলীর ছেলে।

পাঁচবিবি থানার ওসি নুর হোসেন বলেন, মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলায় ফাঁস দিয়ে এই বৃদ্ধকে হত্যা করা হয়েছে।

রোববার গভীর রাতে এ হত্যাকাণ্ড হতে পারে জানিয়ে ওসি বলেন, সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে লাশটি দেখতে পায়।

পরিবারের ধারণা জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যকাণ্ড হয়েছে।

ময়নাতদন্তের জন্য লাশ জেলা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে, বলেন ওসি।