২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে রাতে অন্তত ৩০ গাড়ি ভাংচুর

স্থানীয় নেতাদের মুক্তির দাবিতে রংপুরে বিএনপির ডাকা হরতালের আগের রাতে প্রায় ৩০টি যানবাহনে ভাংচুর হয়েছে।

রংপুর প্রতিনিধি

(

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2013, 07:30 PM

Updated : 23 Aug 2022, 10:53 AM

রোববার রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সময়ে নগরীর বিভিন্ন এলাকায় হরতাল সমর্থকরা এই ভাংচুর চালায়।

কোতোয়ালি থানার ওসি সৈয়দ শাহাবুদ্দিন খলিফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরতাল সমর্থকরা রংপুর মেডিকেল কলেজের পূর্বগেটে ঢাকাগামী ইউনাইটেড পরিবহনের একটি নৈশকোচ ভাঙচুর করে। এ সময় বাসের ১৫ যাত্রী আহত হন। একই স্থানে একটি ট্রাক ও আটটি ব্যাটারি চালিত অটোরিকশা ভাঙচুর করে তারা।

“এ ছাড়া মেডিকেল কলেজ মোড়, জেলা পরিষদ সুপার মার্কেট মোড়, পার্কের মোড় এবং দর্শনা মোড়ে ৩টি ট্রাক, ৮টি পিকআপ ও ৯টি ব্যাটারি চালিত অটোরিকশা ভাঙচুর করে হরতাল সমর্থকরা।”

অবশ্য জেলা বিএনপির আহ্বায়ক মোজাফফর হোসেন বলেন, তাদের হরতাল শান্তিপূর্ণ। কারা যানবাহন ভাংচুর করেছে তা তার জানা নেই।