২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে জোড়া মাথার শিশুর জন্ম

মাদারীপুর শহরের একটি ক্লিনিকে জোড়া মাথার এক শিশুর জন্ম হয়েছে। তবে জন্মের কিছুক্ষণের মধ্যেই সে মারা যায়।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2013, 06:28 PM

Updated : 25 Apr 2022, 06:48 PM

রোববার রাতে শহরের চৌধুরী ক্লিনিকে শিশুটির জন্ম হয়।

ওই ক্লিনিকের প্রসূতি চিকিৎসক খালিদা আক্তার জানিয়েছেন, জন্মের কিছুক্ষণ পরেই শিশুটির মৃত্যু হয়।

ক্লিনিকের আরেক চিকিৎসক হরষিত বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপালগঞ্জের কোটালীপাড়ার লখণ্ডা এলাকার নির্মল রায়ের স্ত্রী পবিত্রা ওই শিশুটি প্রসব করেন।

শিশুটি মারা গেলেও প্রসূতি সুস্থ আছেন বলে জানান তিনি।

এদিকে দুই মাথার শিশুর জন্মের খবর ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ ভিড় করতে থাকে ক্লিনিকে।