২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ দিন পর ভোলা-লক্ষ্মীপুর ফেরি চালু হচ্ছে

চারদিন পর ভোলা-লক্ষ্মীপুর নৌপথে পুনরায় ফেরি পারাপার শুরু হচ্ছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2013, 11:13 AM

Updated : 25 Apr 2022, 06:48 PM

রোববার সন্ধ্যা ৭টা থেকে এ নৌপথে ফেরি চালু হচ্ছে বলে জানান, বিআইডব্লিউটিএ এর ভোলা ফেরি ঘাটের কর্মকর্তা মো. সিহাব উদ্দিন।

তিনি জানান, সন্ধ্যা ৭টায় জোয়ার আসলেই ঘাটে অপেক্ষমান যানবাহন নিয়ে একটি ফেরি লক্ষ্মীপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

পূর্ণিমার জোয়ার ও অত্যধিক বৃষ্টিতে ভোলা ফেরি ঘাটের সংযোগ সড়ক ভেঙ্গে যাওয়ায় গত বৃহস্পতিবার থেকে ভোলা-লক্ষ্মীপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

এতে ঘাটের দু’পাড়ে অর্ধশতাধিক যানবাহন আটকা পড়ে।